Delhi Demolition Drive : পাথর ছোড়া ও সংঘর্ষে থমথমে তুর্কমান গেট, ১০০-র বেশি ভিডিও খতিয়ে দেখছে পুলিশ।

দিল্লি –  মসজিদ সংলগ্ন অবৈধ নির্মাণ ভাঙতে গিয়েই ভয়াবহ অশান্তি ছড়াল দিল্লির তুর্কমান গেট এলাকায়। বুধবার ভোরে দিল্লি পৌর কর্পোরেশন (এমসিডি)-এর উচ্ছেদ অভিযান ঘিরে পরিস্থিতি কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের উপর পাথর ছোড়ার ঘটনায় রক্তাক্ত হন অন্তত পাঁচজন পুলিশকর্মী। পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ এবং অশান্ত এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

Demolition drive near Faiz-e-Elahi Mosque in Delhi faces local protests, turns tense; tear gas used, 10 detained

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনেই তুর্কমান গেটের সৈয়দ ফয়েজ এলাহি মসজিদ ও সংলগ্ন কবরস্থানের পাশে জবরদখল করা একটি জমিতে উচ্ছেদ অভিযান শুরু হয়। ওই এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা একটি ব্যাঙ্কোয়েট হল এবং একটি ডিসপেনসারি ভাঙার কাজ চলছিল। ভোররাতে অভিযান চালানোর উদ্দেশ্য ছিল, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে যাতে কম অসুবিধা হয়।

এমসিডি-র প্রায় ৩০০ আধিকারিক ও কর্মী এবং বিপুল সংখ্যক পুলিশবাহিনী নিয়ে শুরু হয় এই উচ্ছেদ অভিযান। কিন্তু নির্মাণ ভাঙার কাজ শুরু হতেই হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ, মসজিদের কাছে জমায়েত হওয়া একদল মানুষ আচমকাই এমসিডি কর্মী ও পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে।

আরো পড়ুন : ভোররাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল অসম ও ত্রিপুরা।

দিল্লি পুলিশের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, প্রথমে প্রায় ২৫ থেকে ৩০ জন দুষ্কৃতী পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এতে পাঁচজন পুলিশকর্মী গুরুতরভাবে আহত হন। পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যেতে পারে বুঝে পুলিশ ভিড় ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ছোড়ে।

Tear gas, bulldozers as MCD carries out late-night demolition drive near Delhi's Faiz-e-Elahi mosque| India News

তবে টিয়ার গ্যাস ব্যবহারের পর পরিস্থিতি আরও কিছুক্ষণের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ নিরাপদ স্থানে সরে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন তুর্কমান গেট এলাকায় ১৪৪ ধারা জারি করে। চারজনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই পাঁচজন অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনার তদন্তে এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ এবং মোবাইলে তোলা ১০০টিরও বেশি ভিডিও খতিয়ে দেখা হচ্ছে। ভিডিও ফুটেজে যাদের পাথর ছুড়তে দেখা গিয়েছে, তাদের শনাক্ত করা হয়েছে।

আরো পড়ুন : ভাঙড়ে আইএসএফ–তৃণমূল সংঘর্ষ, আহত উভয় পক্ষের একাধিক।

আহত পুলিশকর্মী এবং এমসিডি কর্মীদের বক্তব্যের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশের দাবি, বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী অবৈধ নির্মাণ উচ্ছেদ অভিযান চলবে এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে কাউকেই রেয়াত করা হবে না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *