Tarakeswar Local Train : তারকেশ্বর শাখায় বাতিল ২০টি লোকাল ট্রেন।

তারকেশ্বর- পূর্ব রেলওয়ের (Eastern Railway) হাওড়া ডিভিশনের অন্তর্গত তারকেশ্বর শাখায় একাধিক পরিকাঠামোগত কাজের জন্য টানা তিনদিন ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। এর জেরে শনিবার, রবিবার ও সোমবার—এই তিনদিনে মোট ২০টি আপ ও ডাউন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। হঠাৎ এই সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই ভোগান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে।

পূর্ব রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, তারকেশ্বর স্টেশনে যাত্রী নিরাপত্তা ও সুবিধা বৃদ্ধির লক্ষ্যে একটি নতুন ফুটওভার ব্রিজ (FOB) বসানোর কাজ চলছে। এই কাজের জন্য ৩ জানুয়ারি ২০২৬, শনিবার ও রবিবার মধ্যবর্তী রাতে এবং ৫ জানুয়ারি ২০২৬, রবিবার ও সোমবার মধ্যবর্তী রাতে—দু’দিন মিলিয়ে প্রতিবার ৪ ঘণ্টা ৩০ মিনিট করে ট্রাফিক ও পাওয়ার ব্লক প্রয়োজন হবে। এই সময়ে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে।

এছাড়াও, আরামবাগ ও মায়াপুর স্টেশনের মধ্যবর্তী অংশে সীমিত উচ্চতার সাবওয়ে নির্মাণের কাজ চলবে। ওই কাজের জন্য ৩ জানুয়ারি শনিবার ও ৪ জানুয়ারি রবিবার মধ্যবর্তী রাতে প্রায় ৮ ঘণ্টা ১৫ মিনিটের দীর্ঘ ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই দুটি বড় কাজ একসঙ্গে চলায় তারকেশ্বর শাখায় লোকাল ট্রেন পরিষেবায় বড়সড় প্রভাব পড়েছে।

আরও পড়ুন : ৪৪ বলে হাফসেঞ্চুরি, পরের ২৪ বলেই পঞ্চাশ—হার্দিকের আগুনে ইনিংস।

এই ব্লকের কারণে শনিবার রাতে মোট ৩টি আপ ও ডাউন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার বাতিল হয়েছে সবচেয়ে বেশি—মোট ১২টি লোকাল ট্রেন। সোমবার বাতিল করা হয়েছে আরও ৫টি লোকাল ট্রেন। এই সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি তারকেশ্বর স্টেশন এলাকায় আগেই সাঁটানো হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

শনিবার যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হল—
৩৭৪২৪ আরামবাগ–তারকেশ্বর লোকাল,
৩৭৪২৩ তারকেশ্বর–আরামবাগ লোকাল,
৩৭৩৫১ হাওড়া–তারকেশ্বর লোকাল।

রবিবার বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে—
৩৭৩৭৩ হাওড়া–গোঘাট লোকাল,
৩৭৩৭৪ গোঘাট–হাওড়া লোকাল,
৩৭৪০১ তারকেশ্বর–গোঘাট লোকাল,
৩৭৪২১ তারকেশ্বর–আরামবাগ লোকাল,
৩৭৩৭২ গোঘাট–তারকেশ্বর লোকাল,
৩৭৩৫১ হাওড়া–তারকেশ্বর লোকাল,
৩৭৪০২ গোঘাট–তারকেশ্বর লোকাল,
৩৭৪২২ আরামবাগ–তারকেশ্বর লোকাল,
৩৭৩৭১ হাওড়া–গোঘাট লোকাল,
৩৭৩১২ তারকেশ্বর–হাওড়া লোকাল,
৩৭৪১৪ তারকেশ্বর–শেওড়াফুলি লোকাল,
৩৭৪১৩ শেওড়াফুলি–তারকেশ্বর লোকাল।

সোমবার বাতিল হওয়া ট্রেনগুলি হল—
৩৭৩১২ তারকেশ্বর–হাওড়া লোকাল,
৩৭৪১৪ তারকেশ্বর–শেওড়াফুলি লোকাল,
৩৭৪১৩ শেওড়াফুলি–তারকেশ্বর লোকাল,
৩৭৪০১ তারকেশ্বর–গোঘাট লোকাল,
৩৭৪০২ গোঘাট–তারকেশ্বর লোকাল।

আরও পড়ুন : ১ কোটি পার্টিসিপেশন ফি, না খেললে অবনমন—ISL নিয়ে কড়া সিদ্ধান্ত। 

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই কাজগুলি শেষ হলে যাত্রী নিরাপত্তা ও স্টেশন পরিকাঠামোর মান অনেকটাই উন্নত হবে। তবে আপাতত যাত্রীদের বিকল্প ট্রেন পরিষেবা ব্যবহার করার বা আগেভাগে যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে। তিনদিনের এই ব্লকের ফলে তারকেশ্বর শাখায় যাতায়াতকারী নিত্যযাত্রীদের কিছুটা ভোগান্তি হলেও, দীর্ঘমেয়াদে এর সুফল মিলবে বলেই আশাবাদী পূর্ব রেলওয়ে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *