গ্রেফতারের আশঙ্কায় হাইকোর্টে জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা, ফলতা উপনির্বাচনের আগে চাঞ্চল্য

ফলতা উপনির্বাচনের আগে গ্রেফতারের আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা। আজ গুরুত্বপূর্ণ শুনানি ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা।

গ্রেফতারের আশঙ্কায় আদালতের দ্বারস্থ জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা, নজর হাইকোর্টের শুনানিতে |

গোপাল শীল, ফলতা | 

ফলতা বিধানসভা উপনির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল। এবার গ্রেফতারের আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা। আজ দুপুর দু’টোয় মামলার গুরুত্বপূর্ণ শুনানি হওয়ার কথা রয়েছে। ফলে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের নজর এখন আদালতের সিদ্ধান্তের দিকে।

ভোটের আর হাতে গোনা কয়েকদিন বাকি। তার আগেই এই আইনি লড়াই ফলতার নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। একদিকে আদালতের শুনানি, অন্যদিকে উপনির্বাচনের প্রচারের উত্তাপ— সব মিলিয়ে ফলতা জুড়ে তৈরি হয়েছে টানটান পরিস্থিতি।

জাহাঙ্গীর খান নিজের অবস্থানে অনড় থেকে দাবি করেছেন, ফলতার মানুষের উন্নয়নের স্বার্থে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। তাঁর উদ্যোগে এলাকায় একাধিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলেও দাবি করেন তিনি। ভবিষ্যতেও মানুষের সমর্থন পেলে আরও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন জাহাঙ্গীর।

অন্যদিকে বিরোধী রাজনৈতিক শিবির এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে। ভোটের মুখে কেন এই পরিস্থিতি তৈরি হল, তা নিয়েও উঠছে নানা প্রশ্ন। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই মামলার শুনানি ও আদালতের পর্যবেক্ষণ উপনির্বাচনের আগে বড় রাজনৈতিক বার্তা দিতে পারে।

ইতিমধ্যেই ফলতা উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে। তার মধ্যেই জাহাঙ্গীর খান ওরফে পুষ্পাকে ঘিরে আদালতের এই আইনি লড়াই নতুন মাত্রা যোগ করেছে জেলার রাজনীতিতে। এখন দেখার, কলকাতা হাইকোর্টের শুনানিতে কী সিদ্ধান্ত সামনে আসে এবং তার প্রভাব কতটা পড়ে ফলতার নির্বাচনী অঙ্কে।


🌐 Digital Presence

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *