দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলের অন্দরে বাড়ছে ভাঙনের সুর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘তোলাবাজ’ আখ্যা দিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন বিধায়ক যোগরঞ্জন হালদার।
অভিষেককে ‘তোলাবাজ’ আখ্যা, দল ছাড়ার ইঙ্গিত প্রাক্তন তৃণমূল বিধায়কের

রেবতী মালি, দক্ষিণ ২৪ পরগনা
দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল কংগ্রেসের অন্দরে ফের প্রকাশ্যে এল ভাঙনের সুর। গিয়াস উদ্দিন মোল্লার পর এবার কুলপি ব্লকের প্রাক্তন বিধায়ক যোগরঞ্জন হালদারও দল ছাড়ার ইঙ্গিত দিলেন। পালাবদলের রাজনৈতিক আবহে একের পর এক প্রাক্তন বিধায়কের অবস্থান বদল ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।
সম্প্রতি এক প্রকাশ্য সভায় যোগরঞ্জন হালদার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, দলের অন্দরে সাধারণ কর্মীদের আর কোনও গুরুত্ব নেই। দুর্নীতি ও তোলাবাজির সংস্কৃতি দলকে গ্রাস করেছে বলেও বিস্ফোরক দাবি করেন তিনি।
যোগরঞ্জন হালদার বলেন,
“যে আদর্শ নিয়ে একসময় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলাম, আজ সেই আদর্শ আর খুঁজে পাচ্ছি না। বর্তমানে দলের নেতৃত্ব সাধারণ মানুষের কথা না ভেবে ব্যক্তিস্বার্থ ও অর্থনীতির রাজনীতি করছে।”
যদিও সরাসরি দলত্যাগের ঘোষণা তিনি করেননি, তবে তাঁর বক্তব্যে রাজনৈতিক অবস্থান বদলের স্পষ্ট ইঙ্গিত মিলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলের সংগঠনের ভিতরে দীর্ঘদিন ধরেই গোষ্ঠীদ্বন্দ্ব ও ক্ষোভ বাড়ছিল। গিয়াস উদ্দিন মোল্লার দলবিরোধী অবস্থানের পর যোগরঞ্জন হালদারের এই মন্তব্য সেই অস্বস্তিকে আরও বাড়িয়ে দিল।
🌐 Digital Presence
- Facebook: / dnnewsbanglaofficial
- Instagram: https://www.instagram.com/dnnewsbangl…
- YouTube: / @dnnewsbangla
- X (Twitter): https://x.com/DNNewsBangla
- Official Website: https://dnnewsbangla.com/
- Public News App: https://public.app/user/profile/k5pVV…