শীতলকুচির বড় ধাপের যাত্রা এলাকায় বকেয়া মজুরি না পাওয়ার অভিযোগে ইটভাটা ঠিকাদারের বাড়িতে বিক্ষোভ শ্রমিকদের। উভয় পক্ষের অভিযোগ ঘিরে তদন্তে পুলিশ।
টাকা না পাওয়ার অভিযোগে ইটভাটা ঠিকাদারের বাড়িতে বিক্ষোভ, উত্তেজনা বড় ধাপের যাত্রা এলাকায়
রুহুল ইসলাম, শীতলকুচি
গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় ধাপের যাত্রা এলাকায় ইটভাটার শ্রমিকদের বকেয়া টাকা না পাওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, পাওনা টাকা চাইতে গিয়ে শ্রমিকদের সঙ্গে ঠিকাদার পক্ষের বচসা বাধে, যা পরে মারধরের ঘটনায় রূপ নেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার প্রায় ২০ থেকে ২২ জন মহিলা ও পুরুষ শ্রমিক ইটভাটা ঠিকাদার রঞ্জিতের বাড়িতে যান। শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ইটভাটায় কাজ করার পরেও তারা এখনও পারিশ্রমিক পাননি। কারও ১০ হাজার, কারও ১৫ হাজার, আবার কারও ২০ হাজার টাকা পর্যন্ত বকেয়া রয়েছে বলে অভিযোগ। সব মিলিয়ে প্রায় চার লক্ষ টাকার পাওনা বাকি রয়েছে বলে দাবি শ্রমিকদের।
শ্রমিকদের অভিযোগ, বারবার টাকা চাইলেও শুধুমাত্র আশ্বাস দেওয়া হয়েছে। এদিন ফের টাকা চাইতে গেলে ঠিকাদারের ছেলেরা তাদের উপর হামলা চালায় এবং মারধর করে বলে অভিযোগ ওঠে। পরে গভীর রাতে শ্রমিকরা থানায় গিয়ে ঠিকাদার রঞ্জিতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অন্যদিকে, ঠিকাদার রঞ্জিতের পরিবারের দাবি, তারা সেই সময় বাড়িতে মায়ের পিণ্ডদান কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। অভিযোগ, শ্রমিকরা আচমকা বাড়িতে ঢুকে কোনও আলোচনা না করেই হামলা চালায় এবং বাড়ির মহিলাদের উপরও চড়াও হয়। এই ঘটনায় তারাও থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান।
ইটভাটা ঠিকাদার রঞ্জিত জানান, শ্রমিকরা তার ইটভাটায় কাজ করলেও তাদের সঙ্গে সরাসরি কোনও আর্থিক লেনদেন নেই। তার দাবি, শ্রমিকদের পাওনা সংক্রান্ত সমস্ত বিষয় পেটি সরদার গণেশ বর্মনের মাধ্যমে পরিচালিত হয়। গণেশ বর্মন হিসাব বুঝিয়ে দিলে তিনি শ্রমিকদের টাকা মিটিয়ে দেবেন বলেও আশ্বাস দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উভয় পক্ষের অভিযোগ গ্রহণ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
-
🌐 Digital Presence
- Facebook: / dnnewsbanglaofficial
- Instagram: https://www.instagram.com/dnnewsbangl…
- YouTube: / @dnnewsbangla
- X (Twitter): https://x.com/DNNewsBangla
- Official Website: https://dnnewsbangla.com/
- Public News App: https://public.app/user/profile/k5pVV…