চাকবেড়িয়ায় বিদ্বজ্জন সেমিনার, সংখ্যালঘু ইস্যুতে সরব বুদ্ধিজীবীরা

দক্ষিণ ২৪ পরগনার চাকবেড়িয়ায় সংখ্যালঘু সমাজের সমস্যা, UCC, মাদ্রাসা, আজান ও নিরাপত্তা ইস্যুতে বিশেষ বিদ্বজ্জন সেমিনার অনুষ্ঠিত হল।

চাকবেড়িয়ায় বিদ্বজ্জন সেমিনার, সংখ্যালঘু ইস্যুতে সরব বুদ্ধিজীবীরা


পরিবর্তিত সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে সংখ্যালঘু সমাজের বিভিন্ন সমস্যা, শিক্ষা, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা ইস্যু নিয়ে দক্ষিণ ২৪ পরগনার চাকবেড়িয়া মকরমপুরে অনুষ্ঠিত হল এক বিশেষ বিদ্বজ্জন সেমিনার। বৃহস্পতিবার ‘শিশু বিকাশ একাডেমি’ কলেজ কনফারেন্স হলে আয়োজিত এই আলোচনাচক্রে অংশ নেন শিক্ষাবিদ, আইনজীবী, সমাজকর্মী, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা।

সেমিনারে উঠে এল একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু

আসন্ন কুরবানী, অনুমোদনহীন মাদ্রাসা, অভিন্ন দেওয়ানি বিধি (UCC), মাইকে আজান, জনগণনা, মসজিদ ও গীর্জার নিরাপত্তা এবং ইমাম ভাতা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে আলোচনা হয়। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন শিশু বিকাশ একাডেমির কর্নধার মুন্সি আবুল কাশেম। সভাপতিত্ব করেন মাওলানা মোজাফফর হোসেন এবং সঞ্চালনায় ছিলেন শিক্ষক আব্দুর রউফ।

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর ড. জাহান আলী পুরকাইত বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘু সমাজের সামনে থাকা বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের দিক তুলে ধরেন। চিফ পেট্রন মাওলানা আনোয়ার হোসেন কাসেমী আগামী দিনের কর্মসূচি ও সমাজের ঐক্য রক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

বৈষম্য ও সম্প্রীতির বার্তা

প্রাক্তন ডি.আই তথা ডিরেক্টর অফ এডুকেশন নজরুল হক সেপাই বলেন, প্রান্তিক ও সংখ্যালঘু মানুষ বর্তমানে নানা বৈষম্যের মুখোমুখি হচ্ছেন। বিশিষ্ট অতিথি ইমতিয়াজ মোল্লা পরিবর্তিত পরিস্থিতিতে সমাজের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সংগঠনের সহ-সভাপতি এ কে এম গোলাম মুর্তজা ভবিষ্যৎ পরিকল্পনা ও সংগঠনের কর্মসূচি ব্যাখ্যা করেন। রেভারেন্ড শ্যামল ঘড়ুই সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও সম্প্রীতির উপর গুরুত্ব আরোপ করেন।

শিক্ষা রত্ন প্রাপক মাওলানা মোফাক্কার হোসেন মল্লিক ভারতের স্বাধীনতার ইতিহাস স্মরণ করে বলেন, “এই দেশ হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলের।”

বিশিষ্টজনদের উপস্থিতি

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুর রশিদ মোল্লা, আইনজীবী আনিসুর রহমান, মঞ্জু ম্যাডাম, আফিফা খাতুন, ইউসুফ মল্লিক, সাবির হোসেন, নুরুল ইসলাম, আবুল কালাম, আব্দুল্লাহ, শান্তনু মণ্ডল, সাংবাদিক জাইদুল হক, সমাজকর্মী আব্দুর রহমান, বিল্কিস বেগম-সহ বহু বিশিষ্ট ব্যক্তি।

অনুষ্ঠানের শেষে সুন্দর পরিবেশ ও আন্তরিক আতিথেয়তার জন্য সংগঠনের পক্ষ থেকে মুন্সি আবুল কাশেমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *