১ জুন থেকে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হচ্ছে। ডিজিটাল স্মার্ট কার্ড দেখিয়ে মিলবে ফ্রি বাসযাত্রার সুবিধা।
মহিলাদের বিনামূল্যে বাসযাত্রায় ডিজিটাল স্মার্ট কার্ড

রাজ্যে মহিলাদের জন্য বড় ঘোষণা করল পরিবহন দপ্তর। আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গের সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হতে চলেছে। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, পশ্চিমবঙ্গের সমস্ত মহিলা এই প্রকল্পের আওতায় আসবেন। রাজ্যের পরিবহন নিগমের অধীনস্থ ডাব্লিউবিটিসি, এমবিএসটিসি ও এসবিএসটিসি-র সমস্ত সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করা যাবে। শুধু শহরাঞ্চল নয়, দূরপাল্লার সরকারি বাসেও মিলবে এই সুবিধা।
এই পরিষেবার জন্য রাজ্য সরকার ডিজিটাল স্মার্ট কার্ড চালু করছে। ওই কার্ডে থাকবে যাত্রীর ছবি ও নাম। স্মার্ট কার্ড দেখিয়েই সরকারি বাসে ফ্রি যাত্রা করা যাবে। আবেদন করতে হবে সংশ্লিষ্ট বিডিও বা এসডিও অফিসে।
স্মার্ট কার্ডের জন্য আবেদন করার সময় আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড, আয়ুষ্মান ভারত হেলথ কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট অথবা শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি পরিচয়পত্রের মতো নথি জমা দেওয়া যাবে। এছাড়াও প্রয়োজন হবে রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
যদিও ১ জুন থেকেই পরিষেবা চালু হচ্ছে, তবে প্রথম পর্যায়ে সব মহিলার হাতে স্মার্ট কার্ড পৌঁছবে না। তাই অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে ‘জিরো ভ্যালু টিকিট’ চালু করা হচ্ছে। বৈধ সরকারি পরিচয়পত্র দেখিয়ে মহিলারা বিনামূল্যে বাসযাত্রার সুযোগ পাবেন।
পরিবহন দপ্তরের এই উদ্যোগে রাজ্যের লক্ষাধিক মহিলা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে
-
Digital Presence
- Facebook: / dnnewsbanglaofficial
- Instagram: https://www.instagram.com/dnnewsbangl…
- YouTube: / @dnnewsbangla
- X (Twitter): https://x.com/DNNewsBangla
- Official Website: https://dnnewsbangla.com/
- Public News App: https://public.app/user/profile/k5pVV…