ধূপগুড়ি শহরে রাস্তা জুড়ে জমছে আবর্জনার স্তূপ। ডাম্পিং গ্রাউন্ডের অভাবে নোংরায় অতিষ্ঠ শহরবাসী। সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপের দাবি।
রাস্তা জুড়ে নোংরা আবর্জনার স্তূপ, দুর্গন্ধে ওষ্ঠাগত শহরবাসীর

ভাস্কর মহন্ত, ধূপগুড়ি
ধূপগুড়ি শহরে ফের প্রকাশ্যে এল দীর্ঘদিনের আবর্জনা সমস্যা। শহরের বিভিন্ন রাস্তা ও বাজার এলাকায় জমে উঠেছে নোংরা আবর্জনার স্তূপ। পচা দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে ডাম্পিং গ্রাউন্ডের অভাবে এই সমস্যা চললেও এখনও স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ নাগরিকদের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ির ফালাকাটা রোডে পুরনো মাছ বাজার সংলগ্ন এলাকায় সবচেয়ে বেশি আবর্জনা জমেছে। রাস্তার উপর ফেলে রাখা হচ্ছে বাজারের নোংরা বর্জ্য। কয়েকদিন ধরে আবর্জনা তোলার গাড়িও না আসায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
সাফাই কর্মীরা নিয়মিত পরিষ্কারের কাজ করলেও নির্দিষ্ট ডাম্পিং গ্রাউন্ড না থাকায় সমস্যার সমাধান হচ্ছে না। পুরসভার আবর্জনা বহনকারী গাড়িগুলিও ভর্তি হয়ে থাকায় সেগুলি খালি করা সম্ভব হচ্ছে না বলে জানা গিয়েছে।
সাফাই কর্মী রাকেশ বাসফোর জানান, প্রতিদিনই বাজার এলাকার আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। কিন্তু আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় রাস্তার ধারে ময়লা জমে থাকছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
এদিকে বিষয়টি নিয়ে সরব হয়েছে ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ। সংগঠনের সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত অভিযোগ করেন, বহুবার প্রশাসনের কাছে দাবি জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। নাগরিকদের স্বার্থে দ্রুত স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড তৈরির দাবি তুলেছেন তিনি।
স্থানীয়দের দাবি, আগের সরকারগুলিও এই সমস্যার স্থায়ী সমাধান করতে পারেনি। নতুন সরকারের কাছে এখন শহরবাসীর একটাই প্রত্যাশা— দ্রুত ধূপগুড়িকে আবর্জনামুক্ত শহর হিসেবে গড়ে তোলা হোক।
-
🌐 Digital Presence
- Facebook: / dnnewsbanglaofficial
- Instagram: https://www.instagram.com/dnnewsbangl…
- YouTube: / @dnnewsbangla
- X (Twitter): https://x.com/DNNewsBangla
- Official Website: https://dnnewsbangla.com/
- Public News App: https://public.app/user/profile/k5pVV…