গয়েরকাটা চা বাগানের ১০ নম্বর সেকশনে খাঁচাবন্দি হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। বনদফতরের তৎপরতায় স্বস্তি শ্রমিক ও বাসিন্দাদের মধ্যে।
গয়েরকাটা চা বাগানে খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ, স্বস্তি শ্রমিকদের

ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানের ১০ নম্বর সেকশনে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন চা শ্রমিক থেকে সাধারণ বাসিন্দারা। সোমবার সকালে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাগানের ১০ নম্বর সেকশনে কাজ করতে যাওয়ার সময় শ্রমিকরা আচমকা চিতাবাঘের ভয়াবহ গর্জন শুনতে পান। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বনকর্মীরা। বনদফতর সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই ওই এলাকায় চিতাবাঘের উপদ্রব বেড়েছিল। শ্রমিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে কয়েকদিন আগেই বনদফতরের পক্ষ থেকে ১০ নম্বর সেকশনে একটি লোহার খাঁচা পাতা হয়। টোপ হিসেবে খাঁচার ভিতরে একটি ছাগল রাখা হয়েছিল। সেই টোপের লোভে চিতাবাঘটি খাঁচার ভিতরে ঢুকে পড়ে এবং বন্দি হয়ে যায়।
এরপর বনকর্মীরা খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। বনদফতরের আধিকারিকরা জানিয়েছেন, চিতাবাঘটি পূর্ণবয়স্ক। তাকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পর সুস্থ থাকলে চিতাবাঘটিকে ফের ডুয়ার্সের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
যদিও চিতাবাঘটি ধরা পড়ায় আপাতত আতঙ্ক কিছুটা কমেছে, তবুও শ্রমিকদের একাংশের আশঙ্কা, বাগানের অন্য সেকশনগুলিতেও আরও চিতাবাঘ লুকিয়ে থাকতে পারে।
-
🌐 Digital Presence
- Facebook: / dnnewsbanglaofficial
- Instagram: https://www.instagram.com/dnnewsbangl…
- YouTube: / @dnnewsbangla
- X (Twitter): https://x.com/DNNewsBangla
- Official Website: https://dnnewsbangla.com/
- Public News App: https://public.app/user/profile/k5pVV…