হুগলির ফুরফুরা শরীফে শুরু হয়েছে ২১, ২২ ও ২৩ ফাল্গুনের ঈসালে সওয়াব। ইউসুফ সিদ্দিকীর দরবারে বহু মানুষের সমাগম, চলছে জিকির মজলিস ও ইসলামিক আলোচনা।


বাইজিদ মন্ডল, ফুরফুরা শরীফ, হুগলি: হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহর প্রতিষ্ঠিত ২১, ২২ ও ২৩ ফাল্গুনের বার্ষিক ঈসালে সওয়াব শুরু হয়েছে। এই ঈসালে সওয়াবকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত ছাড়াও বাংলা, আসাম ও পার্শ্ববর্তী দেশ থেকে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলিম মানুষ ফুরফুরা শরীফে সমবেত হন।
ভক্তরা দাদা হুজুরের মাজার জিয়ারত করার পাশাপাশি অন্যান্য পীর সাহেবদের মাজারও জিয়ারত করেন। এছাড়াও প্রতিদিন মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হয় জিকির মজলিস এবং সারা রাত ধরে কোরআন ও হাদিসের তরজমা ও ইসলামিক আলোচনা চলে বিভিন্ন দরবার শরীফে।
ঈসালে সওয়াবের প্রথম দিন শুক্রবার থেকেই ফুরফুরা শরীফে বহু মানুষের সমাগম লক্ষ্য করা যায়। প্রতি বছরের মতো এবারও লক্ষ লক্ষ মেহমানের আগমনে পীর সাহেবদের খেদমত অব্যাহত রয়েছে।
এদিন পীর আল্লামা ইউসুফ সিদ্দিকীর দরবার শরীফ ও তাঁর নিজ বাসভবন “দাদাপীর মঞ্জিল”-এ দেখা যায় মুরিদদের ভিড় এবং মেহমানদের জন্য বিশেষ খেদমতের ব্যবস্থা। পাশাপাশি পীরজাদা জুনাইদ সিদ্দিকীর উদ্যোগে বিনামূল্যে বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা ও ওষুধ বিতরণের ব্যবস্থাও করা হয়েছে।
আরও পড়ুন: