পশ্চিম বর্ধমানের অন্ডালের যুবক বাবন বাউরি প্রায় ২০০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে মাতা বৈষ্ণোদেবীর দর্শনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। এলাকাজুড়ে প্রশংসার ঝড়।
পায়ে হেঁটে ২০০০ কিলোমিটার! বৈষ্ণোদেবীর দর্শনে অন্ডালের যুবক বাবন বাউরির অদম্য যাত্রা

রাকেশ লাহা | অন্ডাল | পশ্চিম বর্ধমান
অদম্য মনোবল, গভীর ভক্তি ও ইচ্ছাশক্তিকে সঙ্গী করে মাতা বৈষ্ণোদেবীর দর্শনের উদ্দেশ্যে প্রায় দুই হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন পশ্চিম বর্ধমানের অন্ডালের এক যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তৈরি হয়েছে উৎসাহ ও আবেগঘন পরিবেশ।
জানা গিয়েছে, অন্ডালের খান্দরা এলাকার নাগ কাজোড়া কোলিয়ারির বাসিন্দা ২৮ বছরের যুবক বাবন বাউরি শুক্রবার সকাল প্রায় ৯টা নাগাদ হাতে জাতীয় পতাকা নিয়ে যাত্রা শুরু করেন। তাঁর লক্ষ্য জম্মু ও কাশ্মীরের বিখ্যাত তীর্থস্থান মাতা বৈষ্ণোদেবী মন্দিরে পৌঁছে দর্শন ও পূজা করা।
বাবনের এই দীর্ঘ ও কঠিন যাত্রাকে ঘিরে এলাকার বহু মানুষ তাঁকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন। যাত্রা শুরুর আগে তাঁকে উত্তরীয় ও ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি এলাকার মানুষ তাঁর হাতে কিছু আর্থিক সহায়তা, শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।
বাবন জানান,
“ভগবানের আশীর্বাদ ও প্রকৃতির অনুকূল পরিস্থিতি থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যেই আমি বৈষ্ণোদেবীতে পৌঁছাতে পারব। এই যাত্রা শুধুমাত্র ভ্রমণ নয়, এটি আমার ভক্তির পথ।”
একজন সাধারণ যুবকের এই অসাধারণ সাহস, ধৈর্য ও ভক্তিভাব ইতিমধ্যেই অন্ডাল এলাকায় প্রশংসা কুড়িয়েছে। বহু মানুষ তাঁর সফল ও নিরাপদ যাত্রার জন্য প্রার্থনা করছেন।
-
🌐 Digital Presence
- Facebook: / dnnewsbanglaofficial
- Instagram: https://www.instagram.com/dnnewsbangl…
- YouTube: / @dnnewsbangla
- X (Twitter): https://x.com/DNNewsBangla
- Official Website: https://dnnewsbangla.com/
- Public News App: https://public.app/user/profile/k5pVV…