Maheshtala News : রবীন্দ্রনগর ময়লা ডিপু সংলগ্ন বস্তিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, প্রায় ১০০ ঝুপড়ি ভস্মীভূত।

বড়দিনের আনন্দের মাঝেই মর্মান্তিক অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল মহেশতলা। পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রবীন্দ্রনগর ময়লা ডিপু সংলগ্ন বস্তিতে হঠাৎই ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং প্রায় ১০০টি ঝুপড়ি দাউদাউ করে জ্বলতে থাকে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন বস্তিবাসীরা।

প্রায় ১০০ ঝুপড়ি ভস্মীভূত

                            আরো পড়ুন : প্রেমঘটিত ঝামেলার জেরে রক্তাক্ত বড়দিনের সকাল, মৃত্যু বাবা–ছেলের।

মহেশতলা,শেখ সাইফুদ্দিন- বড়দিনের আনন্দের মাঝেই মর্মান্তিক অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল মহেশতলা। পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রবীন্দ্রনগর ময়লা ডিপু সংলগ্ন বস্তিতে হঠাৎই ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং প্রায় ১০০টি ঝুপড়ি দাউদাউ করে জ্বলতে থাকে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন বস্তিবাসীরা।

প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তাঁদের পক্ষে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রবীন্দ্রনগর থানার পুলিশ এবং পরপর পাঁচটি দমকলের ইঞ্জিন। দীর্ঘ সময় ধরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।

রবীন্দ্রনগর ময়লা ডিপু সংলগ্ন বস্তিতে ভয়াবহ আগুন
রবীন্দ্রনগর ময়লা ডিপু সংলগ্ন বস্তিতে ভয়াবহ আগুন

এই অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, যা কিছুটা স্বস্তির। তবে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বহু পরিবারের সর্বস্ব। আনুমানিক একশোর কাছাকাছি ঝুপড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। শীতের রাতে মাথার ছাদ হারিয়ে অসহায় হয়ে পড়েছেন বহু পরিবার—নারী, শিশু ও বৃদ্ধরা খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছেন।

                            আরো পড়ুন : বড়াশী শিব মন্দির প্রাঙ্গনে তৃতীয় বর্ষে পদার্পণ করল ‘বটের ছায়া কাপ–২০২৫’

সর্বস্ব হারিয়ে পথে শতাধিক পরিবার

আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ত্রাণ ও পুনর্বাসনের দাবি উঠতে শুরু করেছে এলাকাবাসীর পক্ষ থেকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *