Vijay Hazare Trophy : বিজয় হাজারে ট্রফিতে প্রত্যাবর্তন, ৮৩ বলে শতরান বিরাট কোহলির।

সারিয়া আফসানা , কলকাতা- ৩৮৩ রানের বিরাট লক্ষ্যমাত্রা সামনে ছিল বাংলার। কিন্তু সেই পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করেও বিজয় হাজারে ট্রফিতে বিদর্ভের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করে ৩ উইকেটে ম্যাচ জিতে নিল বাংলা। হাতে তখনও বাকি ৭ বল। রুদ্ধশ্বাস এই জয়ে ঘরোয়া ক্রিকেটে বাংলার লড়াকু মানসিকতা আরও একবার সামনে এল।

Vijay Hazare Trophy: Virat Kohli scores an A-class hundred on List A return, but the battles were more mental | Cricket News - The Indian Express

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাংলা। ব্যাট করতে নেমে বিদর্ভ শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রানের বিশাল স্কোর দাঁড় করায় তারা। বিদর্ভের হয়ে দুর্দান্ত শতরান করেন ধ্রুব শোরে। ১২৫ বলে ১৩৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তাঁর সঙ্গে সমানতালে ব্যাটিং তাণ্ডব চালান আমন মোখাড়ে। ৯৯ বলে ১১০ রান করে শতরান হাঁকান আমন। বাংলার বোলারদের মধ্যে তুলনামূলক সফল ছিলেন মহম্মদ শামি ও আমির গণি। শামি ১০ ওভারে ৬৫ রান দিয়ে ২টি উইকেট নেন। আমির গণি ১০ ওভারে ৮০ রান খরচ করে পান ২ উইকেট।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলা। ৪৮.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তারা। দলের হয়ে সর্বোচ্চ রান করেন শাহবাজ আহমেদ। মাত্র ৫৮ বলে ৭১ রানের কার্যকর ইনিংস খেলেন তিনি। ওপেনিংয়ে অভিষেক পোড়েল ও অভিমন্যু ঈশ্বরণ জুটি গড়ে দলের ভিত মজবুত করেন। দু’জনে মিলেই ১১.৫ ওভারে ১০৩ রান যোগ করেন। অভিষেক পোড়েল ১০টি চার ও ১টি ছক্কা মারেন। অভিমন্যুর ব্যাট থেকেও আসে ১০টি বাউন্ডারি।

Virat Kohli smashes Vijay Hazare Trophy hundred after 15 years; closes in on Sachin Tendulkar with 58th List A century | Mint

মাঝের ওভারে ঝোড়ো ইনিংস খেলেন ঘরামি। তিনি ৮টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৪৯ বলে ৬৮ রান করেন। এছাড়া অনুষ্টুপ মজুমদার ৩৫ বলে ৩৩, সুমন্ত গুপ্ত ৯ বলে ১২ এবং করণ লাল ১১ বলে ৫ রান যোগ করেন। শেষদিকে আকাশ দীপ ২৪ বলে ৩৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ বাংলার দিকে ঘুরিয়ে দেন। আমির গণি ৫ বলে ৮ রান করে অপরাজিত থাকেন। বিদর্ভের হয়ে যশ ঠাকুর, নচিকেত ভুটে ও পার্থ রেখাড়ে দুটি করে উইকেট নেন।

এই ম্যাচের পাশাপাশি বিজয় হাজারে ট্রফিতে নজর কেড়েছেন বিরাট কোহলিও। ১৫ বছর পর এই টুর্নামেন্টে খেলতে নেমে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ৮৩ বলে শতরান পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ১০১ বলে ১৩১ রানের অসাধারণ ইনিংস খেলেন বিরাট। লিস্ট-এ ক্রিকেটে এটি তাঁর ৫৮তম শতরান। সচিন তেন্ডুলকরের ৬০টি শতরানের রেকর্ডে চোখ রেখে এগিয়ে চলেছেন ‘কিং’ কোহলি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *