রাজ্য সরকারের নির্দেশ মেনে বোলপুরের পারুলডাঙ্গা শিক্ষা নিকেতন আশ্রম বিদ্যালয়ে ক্লাস শুরুর আগে ‘বন্দেমাতরম’ গান গাওয়া শুরু হয়েছে। শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশ নেয়। রাজ্যের স্কুলগুলিতে এই নির্দেশ সম্প্রতি কার্যকর হয়েছে।
স্কুলে বাধ্যতামূলক ‘বন্দেমাতরম’ গান, বোলপুরে রাজ্য নির্দেশ কার্যকর

অনির্বাণ পাঁজা, বোলপুর:
রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী রাজ্যের বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরুর আগে ‘বন্দেমাতরম’ গান গাওয়া শুরু হয়েছে। সোমবার বোলপুরের পারুলডাঙ্গা শিক্ষা নিকেতন আশ্রম বিদ্যালয়ে সেই নির্দেশ কার্যকর হতে দেখা গেল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাসের নেতৃত্বে সকালবেলায় শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা একসঙ্গে ‘বন্দেমাতরম’ গান পরিবেশন করেন। এরপর জাতীয় সংগীত ‘জনগণমন’ গাওয়া হয়। বিদ্যালয় প্রাঙ্গণ জুড়ে তৈরি হয় এক দেশাত্মবোধক পরিবেশ।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্য সরকারের নির্দেশ মেনেই এই কর্মসূচি চালু করা হয়েছে। ছাত্রছাত্রীরাও উৎসাহের সঙ্গে এতে অংশগ্রহণ করে। শিক্ষকদের মতে, ‘বন্দেমাতরম’ দেশের ইতিহাস, সংস্কৃতি ও জাতীয় চেতনার সঙ্গে গভীরভাবে জড়িত। এর মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মূল্যবোধ আরও দৃঢ় হবে।
পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর সম্প্রতি নির্দেশ জারি করে রাজ্যের স্কুলগুলিতে প্রার্থনা সভার সময় ‘বন্দেমাতরম’ গান গাওয়া বাধ্যতামূলক করেছে। নির্দেশ অনুযায়ী ক্লাস শুরুর আগে সকল শিক্ষার্থীকে এই জাতীয় গান গাইতে হবে।
নতুন এই উদ্যোগকে ঘিরে স্কুল চত্বরে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যেও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। বিদ্যালয় সূত্রে খবর, আগামী দিনেও নিয়ম মেনে এই কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
-
Digital Presence
- Facebook: / dnnewsbanglaofficial
- Instagram: https://www.instagram.com/dnnewsbangl…
- YouTube: / @dnnewsbangla
- X (Twitter): https://x.com/DNNewsBangla
- Official Website: https://dnnewsbangla.com/
- Public News App: https://public.app/user/profile/k5pVV…