জলদাপাড়ায় ‘রামভক্ত’ বানরদের আনাগোনা, চর্চার কেন্দ্র মাদারিহাট থানা

জলদাপাড়ার মাদারিহাট থানার সামনে হঠাৎ বহু বানরের জমায়েত ঘিরে চাঞ্চল্য। স্থানীয়দের কৌতূ
হল, ভিড় ও মজার আলোচনায় সরগরম এলাকা। পড়ুন বিস্তারিত।

জলদাপাড়ায় রামের ভক্ত বানরদের আনাগোনা, চর্চায় মাদারিহাট


হরেকৃষ্ণ মন্ডল, ফালাকাটা

নতুন দিন – জলদাপাড়া বনাঞ্চল সংলগ্ন মাদারিহাট থানার সামনে শুক্রবার সকালে হঠাৎ করেই বহু বানরের জমায়েত নজর কাড়ে পথচলতি মানুষ ও স্থানীয় বাসিন্দাদের। সাধারণত এলাকায় দু-একটি বানরের দেখা মিললেও এদিন একসঙ্গে এত সংখ্যক বানরের উপস্থিতি ঘিরে তৈরি হয় ব্যাপক কৌতূহল ও চর্চা।

প্রত্যক্ষদর্শীদের একাংশ মজার ছলে বলতে শুরু করেন, এরা কি থানার সামনে ধর্মঘটে নেমেছে, নাকি রামরাজ্যের বার্তা দিতেই একত্র হয়েছে? কেউ আবার অযোধ্যার রামমন্দির সংলগ্ন এলাকায় দেখা বানরদের সঙ্গে এই দৃশ্যের মিল খুঁজে পান। যদিও বিষয়টি সম্পূর্ণই স্থানীয়দের কৌতুক ও আলোচনার অংশ, তবুও ঘটনাটি ঘিরে এলাকায় তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।

সকাল থেকেই বানরগুলিকে দেখতে বহু মানুষের ভিড় জমতে থাকে থানা চত্বর ও আশপাশে। কেউ বিস্কুট, কেউ কলা ও বিভিন্ন খাবার দিয়ে তাদের আপ্যায়নের চেষ্টা করেন। বানরগুলিও নির্ভয়ে এদিক-ওদিক ঘোরাফেরা করতে থাকায় দৃশ্যটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে উপস্থিত মানুষের কাছে।

স্থানীয়দের মতে, অন্যান্য দিনের তুলনায় এদিন মাদারিহাট থানা চত্বর যেন এক ভিন্ন আবহে সেজে উঠেছিল। বনাঞ্চল লাগোয়া এই অঞ্চলে হঠাৎ এত সংখ্যক বানরের উপস্থিতি যেমন কৌতূহল বাড়িয়েছে, তেমনি পথচারীদের মধ্যেও এনে দিয়েছে এক অন্যরকম আনন্দের মুহূর্ত।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *