জয়নগরে ডাকাত সন্দেহে এক যুবককে গ্রেফতার করল জয়নগর থানার পুলিশ। ধন্বন্তরী কালী মন্দির এলাকা থেকে আটক অভিযুক্তকে বারুইপুর আদালতে তোলা হয়েছে।
জয়নগরে ডাকাত সন্দেহে যুবক গ্রেফতার, পুলিশের অভিযানে চাঞ্চল্য |

নিজস্ব প্রতিবেদক, জয়নগর
ভোটপর্ব শেষ হলেও আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশেষ তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন। ফের উল্লেখযোগ্য সাফল্য পেল জয়নগর থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির সন্দেহে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়নগর থানার আইসি সুব্রত মালাকারের নির্দেশে বুধবার গভীর রাতে বিশেষ অভিযান চালানো হয়। জয়নগর মজিলপুর পৌরসভার ধন্বন্তরী কালী মন্দির সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। এরপর পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের সময় তার কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ায় পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
ধৃতের নাম মিঠুন হাজরা (২০)। তাঁর বাড়ি জয়নগর থানার অন্তর্গত জয়নগর মজিলপুর পৌরসভার টাউন এলাকায় বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের দাবি, ধৃতের গতিবিধি বেশ কিছুদিন ধরেই নজরে রাখা হচ্ছিল। এলাকায় কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, ভোটের পর এলাকায় পুলিশের নজরদারি বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ কিছুটা স্বস্তিতে রয়েছেন। রাতের অন্ধকারে অপরিচিত লোকজনের আনাগোনা নিয়ে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছিল। পুলিশের এই পদক্ষেপে সেই উদ্বেগ কিছুটা কমবে বলেই মনে করছেন অনেকে।
বৃহস্পতিবার ধৃতকে জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
-
🌐 Digital Presence
- Facebook: / dnnewsbanglaofficial
- Instagram: https://www.instagram.com/dnnewsbangl…
- YouTube: / @dnnewsbangla
- X (Twitter): https://x.com/DNNewsBangla
- Official Website: https://dnnewsbangla.com/
- Public News App: https://public.app/user/profile/k5pVV…