খাড়ী থেকে শ্রীনগর নতুন পেভার ব্লকের রাস্তার উদ্বোধন করলেন বিধায়ক অলক জলদাতা

রায়দিঘির খাড়ী থেকে শ্রীনগর পর্যন্ত নতুন পেভার ব্লকের রাস্তার উদ্বোধন করলেন বিধায়ক অলক জলদাতা। সুন্দরবনে যোগাযোগে বড় উন্নয়ন।

রায়দিঘিতে নতুন রাস্তার উদ্বোধন

কাশিনগর থেকে রাকেশের রিপোর্ট।  দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভা এলাকায় উন্নয়নের আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল। খাড়ী কাশীনগর বাসস্ট্যান্ড থেকে শ্রীনগর SSK স্কুল পর্যন্ত পেভার ব্লকের নতুন রাস্তার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হল মঙ্গলবার। এই রাস্তার উদ্বোধন করেন রায়দিঘির বিধায়ক ডঃ অলক জলদাতা।

উদ্বোধনের আগে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন মথুরাপুর ২ নম্বর ব্লকের সভাপতি প্রশান্ত সরকার, খাড়ী অঞ্চলের অঞ্চল সভাপতি নূর মহম্মদ শেখ, পূর্ত কর্মাধ্যক্ষ সাহানা শেখ সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সুন্দরবন উন্নয়ন পর্ষদের উদ্যোগে নির্মিত এই পেভার ব্লকের রাস্তা অত্যন্ত টেকসই। জানা গেছে, এই রাস্তা প্রায় ৪০ বছর পর্যন্ত ভালো থাকবে। বর্ষাকালে জল জমলেও এই রাস্তার কোনও ক্ষতি হবে না এবং সাধারণ মানুষের যাতায়াতে কোনও সমস্যা হবে না।

এই নতুন রাস্তা চালু হওয়ার ফলে খাড়ী এলাকা থেকে কাশীনগর বাজারে যাতায়াত অনেক সহজ ও দ্রুত হবে। ফলে এলাকার সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। এছাড়াও ভবিষ্যতে এই রাস্তা আরও সম্প্রসারণ করা হবে বলে জানানো হয়েছে।

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর অনুপ্রেরণায় এই উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এই রাস্তা সুন্দরবন এলাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে বলে মত স্থানীয় বাসিন্দাদের।


🔗 DN News Bangla Official Facebook → DN News Bangla

🔗 জেলার আরও  সংবাদ পড়ুন → দক্ষিণ ২৪ পরগনার গুরুত্বপূর্ণ সংবাদ

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *